ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা সদর উপজেলাধীন সারের ডিলারগণের সাথে মতবিনিময় সভা

মাগুরা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৯০ বার পড়া হয়েছে

সোমবার পুলিশ সুপারের কার্যালয়, মাগুরার কনফারেন্স রুমে মাগুরা সদর উপজেলাধীন সারের ডিলারগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা।

মতবিনিময় সভায় মাগুরা সদর উপজেলায় সারের সুষ্ঠু সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারি প্রতিরোধ, সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষকদের সার প্রাপ্তি সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় কৃষকদের স্বার্থ সংরক্ষণে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্য ও নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি, কৃত্রিম সংকট বা কালোবাজারির আশ্রয় না নেওয়ার জন্য সংশ্লিষ্ট ডিলারদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত সার ডিলারগণ সার সরবরাহ ও বিতরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়, তাঁদের মতামত ও বিদ্যমান সমস্যাসমূহ তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাঁদের বক্তব্য গুরুত্বসহকারে শ্রবণ করেন এবং আইনানুগভাবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাগুরা সদর উপজেলাধীন সারের ডিলারগণ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

মাগুরা সদর উপজেলাধীন সারের ডিলারগণের সাথে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬