আর কোনো সাংবাদিক নির্যাতন সহ্য করা হবে না
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ১১:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৬২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম কর্তৃক আয়োজিত সাফল্যের এক বছর পূর্তি উপলক্ষে সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত। রাজধানী ঢাকার পুরানা পল্টনস্থ হাজী কাচ্চি বিরানী এন্ড রেস্টুরেন্ট এর মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ন এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রবাহের সম্পাদক ও প্রকাশক কে.এম.আবুল হোসেন বলেন, বাংলাদেশে আর কোন সাংবাদিক নির্যাতন সহ্য করা হবে না। তিনি আরও বলেন, সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে, অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ করুন এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের ব্যবস্থা করুন। তিনি আরো বলেন, হলুদ ও অপসংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম নিরলস ভাবে কাজ করে যাবে।
আরও পড়ুন,
- ‘আন্ধার’-এর টিজারে ভয়ংকর হাত, কালোজাদু আর নীল চোখের রহস্য
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী
- র্যাবের বদলে পুলিশের আওতায় এসআরবি
অনুষ্ঠানে অন্যানের মধ্যে জোরালো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল খান, সহসভাপতি মোহাম্মদ সাহেব আলী, সহসভাপতি মোহাম্মদ আসাদ মন্ডল, ওমর ফারুক, সিফাত প্রধান, মোহাম্মদ জালাল উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী আল ইমরান শিপু, নাসিরুল ইসলাম, মোহাম্মদ নাহিদ, সহ-সভাপতি এম টি রহমান মাহমুদ, শামীমা আক্তার সোনিয়া, জুলিয়া জাহান সহ উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ সাহেব আলী, সঞ্চালনায় ছিলেন, সংগঠনের তুখোর সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল খান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাহিদ মিয়া।













