সংবাদ শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে ৩ সন্তান রেখে বিয়ের জন্য প্রেমিকের বাড়িতে প্রতিবেশী প্রবাসীর স্ত্রী

সাহেব আলী, মাগুরা জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫৭ বার পড়া হয়েছে
মাগুরার শ্রীপুরে ৩ সন্তান রেখে বিয়ের জন্য প্রেমিকের বাড়িতে প্রতিবেশী প্রবাসীর স্ত্রী অবস্থান করছেন। উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডীখালী গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, চন্ডীখালী গ্রামের প্রবাসী এনামুল বিশ্বাসের স্ত্রী মোছা: বিথী আজ দুপুর দুইটায় প্রতিবেশী করিম মোল্লার ছেলে মোঃ আলীকে বিয়ের জন্য তার বাড়িতে চলে আসেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
প্রবাসীর স্ত্রী মোছাঃ বিথী জানান, দীর্ঘ সাড়ে ৩ বছরের সম্পর্ক রয়েছে প্রেমিক আলী রাজের সাথে। প্রেমিক আলী রাজের কথায় ই তিনি বিয়ের জন্য তার বাড়িতে এসেছেন।













