মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব তামাকমুক্ত দিবস পালন ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ১২ জুলাই ২০২৬ সাল এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন,
- সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদের শ্রদ্ধা
- ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ
- নাটোরে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা
এছাড়াও বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তামাকের ক্ষতিকর প্রভাব, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, সড়ক নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন,
- সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী
- “অবৈধ’’ পানের বাজার বসার কারণে নিত্য দিনে দূর্ভোগে সাধারণ জনগণ
পরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সভাপতিত্ব করেন। সভায় জেলার সার্বিক দুর্যোগ প্রস্তুতি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহম্মেদ, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহ প্রমুখ।















