সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
অপরাধ ও দুর্নীতি, অর্থনীতি, আইন ও আদালত, আন্তর্জাতিক, কৃষি, খুলনা বিভাগ, খেলাধুলা, চট্টগ্রাম বিভাগ, জাতীয়, ঢাকা বিভাগ, তথ্যপ্রযুক্তি, ধর্ম, প্রচ্ছদ, বরিশাল বিভাগ, বিনোদন, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজনীতি, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, স্বাস্থ্য
অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৬৮৮ বার পড়া হয়েছে
ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস): কর নথি (ফাইল) অডিটের নামে প্রতারণার চেষ্টা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
একই সঙ্গে অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করা প্রতারকদের বিষয়েও সচেতন থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
আজ (রোববার) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র কর নথি অডিটে পড়েছে বলে দাবি করে করদাতাদের সঙ্গে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।












