ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের মৃত্যুতে টিআইবির শোক

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি। বুধবার এক বিবৃতিতে এ শোক জানায় টিআইবি।

বিবৃতিতে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ব্যবস্থাপনা এবং সংস্থাটির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে তৌফিক নেওয়াজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

গত ১৮ আগস্ট রাতে ঢাকার গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতা এবং বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

তার মৃত্যুতে আইন অঙ্গন ও দুর্নীতিবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের মৃত্যুতে টিআইবির শোক

আপডেট সময় : ১০:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬