ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩২ বার পড়া হয়েছে

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার রাত সোয়া ৯টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মির্জা আব্বাসকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি শনাক্ত করেন।

পরে এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করা হয়। অবস্থার আরও উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তার পুনর্বাসন চিকিৎসা ও ফিজিওথেরাপি চলে।

গত মে মাসে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছিলেন, গুরুতর অসুস্থতা কাটিয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। নিউরোসংক্রান্ত জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও নিয়মিত ফলোআপ ও ফিজিওথেরাপি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। দীর্ঘ চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তার দেশে ফেরায় দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

আপডেট সময় : ১১:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬