ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশে দুই বিমানকে নিয়ে ভয়াবহ বিপত্তি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৫৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একই ফ্লাইট নম্বর নিয়ে আকাশে উড়ছিল দুটি যাত্রীবাহী উড়োজাহাজ। ভুলটি ধরা পড়তেই তৈরি হয় ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা। তবে এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দ্রুত সিদ্ধান্ত ও পেশাদারিত্বে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে উড়োজাহাজ দুটি। ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ ভুলবশত একই কল সাইন বা ফ্লাইট নম্বর—২৪৮২ নিয়ে চলাচল করছিল। এর একটি শিকাগো থেকে ফিনিক্সের দিকে আসছিল, অন্যটি ফিনিক্স থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। দুটি উড়োজাহাজ আকাশে কাছাকাছি চলে এলে দুই পাইলটই রেডিও যোগাযোগে একই ফ্লাইট নম্বর শুনতে পান। এতে মুহূর্তেই তৈরি হয় বিভ্রান্তি এবং সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি।

পরিস্থিতি বুঝতে পেরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার দ্রুত দুই উড়োজাহাজকে আলাদা করে চিহ্নিত করেন। একটিকে আগমনকারী এবং অন্যটিকে বিদায়ী উড়োজাহাজ হিসেবে নির্দেশ দেন। আগমনকারী উড়োজাহাজটিকে নির্দিষ্ট উচ্চতায় রাখার পাশাপাশি ফিনিক্স থেকে উড্ডয়নকারী বিমানটিকে আরও ওপরে উঠতে নিষেধ করেন। একই সঙ্গে দুই বিমানের মধ্যে নিরাপদ দূরত্ব নিশ্চিত করেন তিনি। পাইলটরা যাতে দূর থেকেই একে অপরকে দেখতে পারেন, সেই ব্যবস্থাও করা হয়।

বিপদ কেটে যাওয়ার পর আগমনকারী উড়োজাহাজের পাইলট কন্ট্রোলারের প্রশংসা করে ঘটনাটিকে ‘চমৎকার কাজ’ বলে মন্তব্য করেন। কন্ট্রোলার জানান, ২৫ বছরের কর্মজীবনে একই কল সাইনের দুটি উড়োজাহাজকে এভাবে কাছাকাছি আসতে তিনি আগে কখনো দেখেননি। মার্কিন বিমান চলাচল বিশেষজ্ঞ স্টিভ আরোয়োর ধারণা, আমেরিকান এয়ারলাইন্সের ডেসপ্যাচ সেন্টারের ভুলের কারণে একই ফ্লাইট নম্বর বরাদ্দ হয়ে থাকতে পারে। খারাপ আবহাওয়ার কারণে শিকাগোর ফ্লাইটটি দেরিতে ছাড়ায় সময়সূচির সঙ্গে এই বিভ্রাট তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার তদন্ত করবে আমেরিকান এয়ারলাইন্স ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তবে এয়ারলাইন্স জানিয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেনি এবং দুটি উড়োজাহাজের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় ছিল। একটি ফ্লাইট নম্বরের ভুল কীভাবে আকাশে ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে, ফিনিক্সের এই ঘটনাটি তারই বড় উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আকাশে দুই বিমানকে নিয়ে ভয়াবহ বিপত্তি

আপডেট সময় : ১২:৫৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬