
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাতে জানা যায়, বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক—প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা, পর্যবেক্ষক তদারকি এবং ভোটার অংশগ্রহণ—সম্পর্কে আলোচনা হয়।












