
যেহেতু নিম্ন তপসিলে উল্লেখিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী রহিয়াছে এবং যেহেতু তাহার বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি ৮৭ ও ৮৮ ধারার কার্যক্রম গ্রহণ করা হইয়াছে। এবং যেহেতু অত্র আদালতের বিশ্বাস কারণ রহিয়াছে যে, তাহারা অত্র আদালতের গ্রেফতার এড়াইবার জন্য পলাতক রহিয়াছে বা আত্মগোপন করিয়াছে এবং যেহেতু উক্ত আসামী কে শীঘ্রই গ্রেফতার করিবার সম্ভবনা নাই, সেইহেতু অত্র বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের ১০ (দশ) দিনের মধ্যে তপসিলে উল্লেখিত আসামী কে তপসিলে উল্লেখিত সংশ্লিষ্ট আমল গ্রহণকারী আদালতে হাজির হইবার নির্দেশ দেওয়া যাইতেছে। অন্যথায় তাহার অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হইবে।












