• Top Menu
dpcnews24.com
Advertisement
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ / ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
  • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
  • অপরাধ
No Result
View All Result
dpcnews24.com
No Result
View All Result
Home অর্থনীতি

মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও কানাডার মধ্যে আলোচনা

dpcnews24 by dpcnews24
মে ৬, ২০২৫
in অর্থনীতি, আন্তর্জাতিক, হোম
0
মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও কানাডার মধ্যে আলোচনা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ও কানাডার মধ্যে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে ।

এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে সহায়ক হবে।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়েও বৈঠকে বিশদ আলোচনা হয়।

কানাডার একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পল। বৈঠকে ছিলেন, গিলডান, ব্ল্যাকবেরি, অ্যাডভানটেক, বেল হেলিকপ্টার, জেসিএম পাওয়ার এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডাুর প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশি পণ্যের জন্য কানাডার শুল্কমুক্ত কোটা সুবিধার প্রশংসা করেন পররাষ্ট্র সচিব। এছাড়াও চলমান বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (এফআইপিএ) নিয়ে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সরকারের বহুমাত্রিক অর্থনৈতিক সংস্কারের দিকটি তুলে ধরে তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, প্রকৌশল খাত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ আহ্বান করেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে জানিয়ে সরকার ঘোষিত সংস্কারগুলোর প্রশংসা করেন পল থপিল। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।

দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিনশ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ জানায় উভয় দেশ। এ প্রসঙ্গে পল বলেন, ‘এফআইপিএ চুক্তি বাস্তবায়িত হলে তার দেশের বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।’

কানাডায় বাংলাদেশি কমিউনিটির উদ্যমী ভূমিকার প্রশংসা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার শিক্ষা ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গাদের জন্য কানাডার চলমান মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি। একইসঙ্গে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা চান।

dpcnews24

dpcnews24

DPC News24

dpcnews24

DPC News24.Ltd

Contacts Number: 01964229099

12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • অপরাধ
  • অপরাধ সংবাদ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি
  • খেলাধুলা
  • জাতীয়
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • মফস্বল সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • সকল সংবাদ
  • সম্পাদকীয়
  • হোম

সর্বশেষ সংবাদ

ডেমরায় জমি দখলের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেমরায় জমি দখলের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬
যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

এপ্রিল ১৯, ২০২৬

© 2024 DPCNEWS24 LTD - DPCNEWS24 LTD by Online News Portal Bangladesh.

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
  • অপরাধ

© 2024 DPCNEWS24 LTD - DPCNEWS24 LTD by Online News Portal Bangladesh.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist