• Top Menu
dpcnews24.com
Advertisement
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ / ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
  • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
  • অপরাধ
No Result
View All Result
dpcnews24.com
No Result
View All Result
Home জাতীয়

সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আসিফ নজরুল

dpcnews24 by dpcnews24
মে ৬, ২০২৫
in জাতীয়, তথ্য-প্রযুক্তি, হোম
0
সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আসিফ নজরুল
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই অধ্যাদেশে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে আগের আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। যা ছিল কুখ্যাত ধারা, এসব ধারাতেই ৯৫ শতাংশ মামলা হয়েছিল। মামলাগুলোও এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হয়। কিছু সংশোধন শেষে এই সপ্তাহে গেজেট আকারে প্রকাশ হতে পারে বলেও জানান আইন উপদেষ্টা।

আসিফ নজরুল জানান, এছাড়া কিছু কিছু ধারা পরিবর্তন করা হয়েছে। মত প্রকাশের ক্ষেত্রে দুটি অপরাধ রাখা হয়েছে, একটি হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ, হুমকি দেওয়া। আরেকটি হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো, যেই ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতা উসকে দেওয়া হয়। ধর্মীয় ঘৃণাকে কঠোরভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে ভুল বোঝাবুঝি না হয়, কেউ কাউকে হয়রানি করতে না পারে। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই প্রথমবারের বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যদি কোনও সাইবার অপরাধ করা হয়, সেটাকে শাস্তিযোগ্য করা হয়েছে। মত প্রকাশের ক্ষেত্রে ওই দুটি ক্ষেত্রে কারো বিরুদ্ধে মামলা হলে এটা আমলি আদালতে যাবে, যাওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি দেখেন— এই মামলার কোনো যৌক্তিকতা নেই, তাহলে প্রি ট্রায়াল স্টেজে তিনি মামলা বাতিল করে দিতে পারবেন। অর্থাৎ চার্জশিটের জন্য অপেক্ষা করা লাগবে না। যদি দেখেন সম্পূর্ণ ভুয়া মামলা, এই মামলার কোনো ভিত্তি নেই, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা বাতিল করে দিতে পারবেন।

আসিফ নজরুল বলেন, বিলুপ্ত করা বিধানগুলোর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় শহীদ বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার যে দণ্ড দেওয়ার বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। মানহানিকর তথ্য প্রকাশের ক্ষেত্রে বিধান যেটা এতে প্রচুর মামলা হতো, অনেক সাংবাদিক এই মামলার ভুক্তভোগী হয়েছেন, এই ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। আরেকটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে— এই ধরনের কোনও কন্টেন্ট বা কথাবার্তা বলায় প্রচুর মামলা হতো, এটাও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। আক্রমণাত্মক বা ভীতিকর তথ্য উপাত্ত প্রকাশ এটাও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, কোরবানি ঈদের ছুটি ৫-১০ জুন আগে থেকেই ঘোষণা করা ছিল। ১১ এবং ১২ জুন ছুটি ঘোষণা করে ১৭ মে এবং ২৪ মে এই দুই দিন সরকারি ও আধা সরকারি কর্মচারীরা  কাজ করবেন। এই দুই দিন ছুটি ঘোষণা করায় ঈদুল আজহার ছুটি হবে ১০ দিন। এই অনুযায়ী ব্যাংক ও প্রাইভেট কোম্পানি তাদের মতো করে ছুটি ঘোষণা করবে।

dpcnews24

dpcnews24

DPC News24

dpcnews24

DPC News24.Ltd

Contacts Number: 01964229099

12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • অপরাধ
  • অপরাধ সংবাদ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি
  • খেলাধুলা
  • জাতীয়
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • মফস্বল সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • সকল সংবাদ
  • সম্পাদকীয়
  • হোম

সর্বশেষ সংবাদ

ডেমরায় জমি দখলের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেমরায় জমি দখলের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬
যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

এপ্রিল ১৯, ২০২৬

© 2024 DPCNEWS24 LTD - DPCNEWS24 LTD by Online News Portal Bangladesh.

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
  • অপরাধ

© 2024 DPCNEWS24 LTD - DPCNEWS24 LTD by Online News Portal Bangladesh.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist