সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ
- আপডেট সময় : ০৮:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ৫২০ বার পড়া হয়েছে
সাভারে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। সে সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন।
আরও পড়ুন,
- বিদ্যুৎ বিচ্ছিন্নের ব্যাখ্যা চাইলেন দলের আহ্বায়ক
- ডিএমপিতে বড় রদবদল
- আইনমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ
দলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাতের দাবি, এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা। ঘটনার পরপরই সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। আহতদের মধ্যে মো. শাহীন খন্দকার, মো. জসিম ও মো. শাহাদাত হোসেনের পরিচয় জানা গেছে। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন,
- ট্রাম্পের নতুন বাজি শেয়ারবাজার! ওভাল অফিস থেকেই বাজালেন ওয়াল স্ট্রিটের উদ্বোধনী ঘণ্টা
- হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু
এদিকে, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত রয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।















