ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপিতে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৫১৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশ—ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার বা ডিসি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে কর্মরত মো. আমীর খসরুকে বদলি করে ট্রাফিক-মতিঝিল বিভাগে পাঠানো হয়েছে। আর ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন,

এদিকে, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক-উত্তরা বিভাগে কর্মরত মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-গুলশান বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গোয়েন্দা-গুলশান বিভাগে কর্মরত মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন,

এ ছাড়া বদলি হওয়া অপর কর্মকর্তা মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতেই এই রদবদল করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ডিএমপিতে বড় রদবদল

আপডেট সময় : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬