ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমের বাজারে নতুন অস্বস্তি, চড়া দামে মাছ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৫২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাজারে মাংস ও মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও নতুন করে অস্বস্তি তৈরি করেছে ডিমের বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ফার্মের ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সঙ্গে মাছের বাজারেও উচ্চমূল্যের চাপ অব্যাহত রয়েছে। অন্যদিকে বর্ষার কারণে কিছু শাকসবজির সরবরাহ বাড়লেও বেশ কয়েকটি সবজির দাম ঊর্ধ্বমুখী।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি ডজন সাদা ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর ব্রাউন বা লাল ডিমের দাম ১৩০ টাকা। গত সপ্তাহেও একই ডিমের দাম ছিল ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

আরও পড়ুন, 

মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন নেই। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৩৩০ টাকা কেজি দরে।

অন্যদিকে মাছের বাজারে এখনও স্বস্তি নেই। বড় রুই, চিংড়ি, ট্যাংরা, ভেটকি ও শোলসহ অধিকাংশ মাছের দাম আগের মতোই চড়া। এক কেজি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। তবে চাষের তেলাপিয়া, পাঙাশ, কৈ ও মাঝারি আকারের রুই মাছের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন, 

সবজির বাজারে বর্ষার প্রভাবে শাকের সরবরাহ কিছুটা বেড়েছে। তবুও আলু, করলা, বেগুন, বরবটি, কাঁকরোল, ঝিঙাসহ বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে। বাজারভেদে কাঁচামরিচও বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৬০ টাকা কেজি দরে।

বিক্রেতাদের ভাষ্য, পাইকারি বাজারে মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যয়ের কারণেই খুচরা বাজারে দাম বেড়েছে। আর ক্রেতাদের অভিযোগ, ডিম, মাছ ও নিত্যপ্রয়োজনীয় সবজির বাড়তি দামে সংসারের খরচ সামলানো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

ডিমের বাজারে নতুন অস্বস্তি, চড়া দামে মাছ

আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬