বন্যা পরিস্থিতির মধ্যেও সিলেট বিভাগে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসির আইসিটি পরীক্ষা

- আপডেট সময় : ১২:০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৫৫৭ বার পড়া হয়েছে
বৈরি আবহাওয়া ও কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও সিলেট বিভাগে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। শুক্রবার সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে একটি চিঠি পাঠায়।
শিক্ষা বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি এবং বৈরি আবহাওয়ার কারণে বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় পরীক্ষা আয়োজন নিয়ে মাঠপর্যায়ের পরিস্থিতি জানতে চার জেলার জেলা প্রশাসকদের কাছে জরুরি ভিত্তিতে মতামত চাওয়া হয়।
জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে শিক্ষা বোর্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শনিবারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা গ্রহণে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।



























