স্পেনে ভয়াবহ দাবানল: নিহত ১২, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১ হাজার ৪০০ মানুষ

- আপডেট সময় : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৫৩৪ বার পড়া হয়েছে
স্পেনের আলমেরিয়ায় ভয়াবহ দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার থেকে আগুন নিয়ন্ত্রণে সরাসরি অভিযান শুরু করেছেন দমকলকর্মীরা। পরিস্থিতির অবনতি ঠেকাতে আরও কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সান্স জানিয়েছেন, দাবানল এখনো জটিল অবস্থায় রয়েছে। তবে দমকলকর্মীরা আগুনকে মহাসড়ক পেরিয়ে উপকূলীয় জনবহুল এলাকায় ছড়িয়ে পড়া থেকে রোধ করতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন,
- মাগুরায় শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার: প্রতিবাদে সংবাদ সম্মেলন
- জুয়া বিরোধী বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাষ্টার এজেন্ট গ্রেফতার
- ফতুল্লায় শ্রমিকদল নেতা মন্টুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, থানায় ডায়েরি
শুক্রবার প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা মাদ্রিদে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে যুক্তরাজ্য, বেলজিয়াম এবং স্পেনের নাগরিক রয়েছেন।
আরও পড়ুন,
- ভোলায় এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে ভাঙচুর
- মাগুরা বন কর্মকর্তা তপনেন্দ্রনাথের মাসে ২৮ দিন ছুটিতে থাকার অভিযোগ
দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৫০০-এর বেশি দমকলকর্মী, জরুরি সেবা সদস্য ও সেনাসদস্য। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দাবানলে ইতোমধ্যে প্রায় ৬ হাজার ৬০০ হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে উদ্ধার ও নির্বাপণ অভিযান অব্যাহত রয়েছে।



























