ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি কেন্দ্র স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ৫৪৮ বার পড়া হয়েছে

তীব্র জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের চরম ভোগান্তির পর কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। অবশিষ্ট পরীক্ষাগুলো নগরীর ছাতিপট্টি এলাকার ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ জানান, বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে কেবল কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রেই জলাবদ্ধতা সবচেয়ে বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুৃন, 

সকালে কেন্দ্রের চিত্র ছিল অত্যন্ত উদ্বেগজনক। কোমরসমান পানি পেরিয়ে, কেউ নৌকায়, কেউ আবার রিকশা ও ভ্যানে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। কলেজ ক্যাম্পাসের অধিকাংশই পানিতে তলিয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসন পরীক্ষার্থীদের যাতায়াতে সহযোগিতা করে। তবে জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় এমসিকিউ পরীক্ষায় নির্ধারিত সময়ের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তারা। যদিও সৃজনশীল অংশে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল।

আরও পড়ুন, 

শিক্ষা বোর্ড জানায়, আগামী কয়েক দিনও বৃষ্টির সম্ভাবনা থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও দুর্ভোগ কমাতে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হলে অবশিষ্ট পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হবে।

এদিকে জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

জলাবদ্ধতায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি কেন্দ্র স্থানান্তর

আপডেট সময় : ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬