ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:১৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৫২৮ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান এমপির মাগুরা আগমন উপলক্ষে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি।

রোববার (১৯ জুলাই ২০২৬) মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান, মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাগুরা সদর উপজেলার উন্নয়ন তহবিল ও এডিপির আওতায় গৃহীত প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

জেলা অডিটোরিয়াম, মাগুরায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ড. মোঃ শামীম কবির, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ ও জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

মাগুরায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

আপডেট সময় : ০৪:১৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬