ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিল্যান্সারদের ডলার লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫৪৬ বার পড়া হয়েছে

ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুবিধা

দেশের ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার প্রকাশিত এক সার্কুলারে ডিজিটাল সেবা খাতের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ফ্রিল্যান্সাররা প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইল কিংবা অন্যান্য ডিজিটাল যোগাযোগের মতো ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতেই বৈদেশিক আয় গ্রহণ করতে পারবেন। ফলে প্রচলিত রপ্তানি-সংক্রান্ত কাগজপত্রের ওপর নির্ভরতা অনেকটাই কমবে।

আরও পড়ুন, 

এছাড়া ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ করা যাবে। অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগও রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, ফ্রিল্যান্সারদের জন্য ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ চালুর সুযোগ থাকবে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবহার বাড়িয়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ করা হবে।

আরও পড়ুন, 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রায় এক্সপোর্টার্স রিটেনশন কোটায় সংরক্ষণ করতে পারবেন। অন্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বৈদেশিক আয় দেশে আনতে উৎসাহিত করবে, প্রক্রিয়া আরও সহজ করবে এবং সেবা রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ফ্রিল্যান্সারদের ডলার লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬