ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুজবে কান নয়, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫৪৯ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকারের হিসাবে বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন, যা প্রায় ৩১ দিনের চাহিদা পূরণে সক্ষম। বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, জ্বালানি তেল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন,

তিনি জানান, বর্তমানে অকটেনের মজুত রয়েছে ৩৬ দিনের, পেট্রোল ২০ দিনের, ফার্নেস অয়েল ২৫ দিনের এবং জেট ফুয়েল ২০ দিনের। এছাড়া চলতি মাসের ৩১ জুলাইয়ের মধ্যে আরও ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। আগস্ট মাসে আসবে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল। গ্যাস পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এ ঘাটতি দীর্ঘদিনের।

আরও পড়ুন, 

তবে সম্প্রতি একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর প্রভাব সিএনজি স্টেশনগুলোতে পড়েছে এবং কিছু জায়গায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ত্রুটি মেরামতের কাজ চলছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

গুজবে কান নয়, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে

আপডেট সময় : ০৮:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬