ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন শুল্ক আরোপের অভিযোগের ভিত্তি নেই: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৫৩৮ বার পড়া হয়েছে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে বাংলাদেশের বাণিজ্য পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটবে না। তার ভাষ্য, এটি মূলত আগের শুল্কনীতিরই ধারাবাহিকতা। যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া অনুযায়ী পূর্বের ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ায় একই হারের শুল্ক নতুন কাঠামোয় বহাল রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জোরপূর্বক শ্রমের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশকে শুল্কের আওতায় আনার যে দাবি করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তাই এ নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

এ সময় জাতিসংঘের সাম্প্রতিক খাদ্য সংকটসংক্রান্ত প্রতিবেদনের বিষয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, দেশে ইউরিয়াসহ সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে কৃষি উৎপাদন বা খাদ্য নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

সমাবর্তন অনুষ্ঠানে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন বাণিজ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

মার্কিন শুল্ক আরোপের অভিযোগের ভিত্তি নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬