ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৫ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামিপক্ষের আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজন আইনজীবী ২৭ জনের জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। এর আগে রোববার রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম ২৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।

আরও পড়ুন,

পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। সোমবার শুনানিতে তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম আসামিদের জেলহাজতে আটক রাখার আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও ঠিকানা সঠিকভাবে যাচাই এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে তাদের জেলহাজতে রাখা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৭ জনের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬