সংবাদ শিরোনাম ::
বাসন থানার বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

সালমা বানু, বিশেষ জেলা প্রতিনিধি, গাজীপুর
- আপডেট সময় : ০৪:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৫৭৫ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার, ২৯ জুলাই পরিচালিত এ অভিযানের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজন রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন, যাদের বিরুদ্ধে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যৌতুকের জন্য মারধরের একটি মামলার এজাহারভুক্ত একজন আসামি এবং ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



























