কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেন রেখে চালক নিখোঁজ

- আপডেট সময় : ০৯:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৫৪০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের চালক ট্রেন থামিয়ে দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে পৌঁছানোর পর চালক ট্রেন রেখে চলে যান। এরপর প্রায় ১ ঘণ্টা ৭ মিনিট চালকের কোনো খোঁজ মেলেনি। এ সময় ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে থাকায় যাত্রীরা অপেক্ষায় ছিলেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন ও উৎকণ্ঠা দেখা দেয়।
পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চালক ফিরে এসে কোনো ব্যাখ্যা না দিয়েই ট্রেন নিয়ে পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এতক্ষণ তিনি কোথায় ছিলেন বা কী কারণে অনুপস্থিত ছিলেন—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
ঘটনার পর যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, চালকের অনুপস্থিতির কারণ সম্পর্কে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া



























