ঢাকা ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ৫৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে এবার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব।

লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত হয় এবারের মঞ্চ। ঐতিহাসিক দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত পরিবেশে ধারণ করা এই পর্ব ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এবারের পর্বে থাকছে লক্ষ্মীপুরের দুই কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের পরিবেশনায় বিশেষ গান। জেলার ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে থাকছে পরিচিতিমূলক নৃত্যগীত। জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের বিশেষ পরিবেশনাও রয়েছে এই আয়োজনে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। তার সংগ্রাম, সাফল্য এবং এভারেস্ট জয়ের অভিজ্ঞতার নানা দিক উঠে আসবে এই আলাপচারিতায়।

এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকছে বিদেশি পর্ব, কাশেম টিভি, চিঠিপত্র এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’র এই বিশেষ পর্ব আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আজ রাতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে

আপডেট সময় : ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬