ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজ কক্সবাজারে যাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আজ শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান তিনি। আজ ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম এবং শরণার্থীদের মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সার্জিও গোর। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। সফরের শেষ দিনে, শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। এরপরই শেষ হবে তার তিন দিনের বাংলাদেশ সফর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজ কক্সবাজারে যাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আপডেট সময় : ০৪:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬