ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটেনে শিশু যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে পাকিস্তানের সাবেক মন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৫৩৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক মন্ত্রী গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক মন্ত্রী ও সদ্য পুনর্নির্বাচিত সংসদ সদস্য রুখসার আহমেদকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে শিশু যৌন নির্যাতন ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ৬২ বছর বয়সী রুখসার আহমেদ পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি দলটির প্রার্থী হিসেবে তিনি আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে ম্যানচেস্টার বিমানবন্দর থেকে গ্রুমিং গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা, শিশু ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে রুখসার আহমেদকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মাসে জামিনের শর্ত অনুযায়ী ম্যানচেস্টারের একটি পুলিশ স্টেশনে তাঁর হাজির হওয়ার কথা ছিল। তবে উড়োজাহাজে ভ্রমণের মতো শারীরিকভাবে সুস্থ নন—এমন দাবি করে তিনি সেখানে উপস্থিত হননি।

অন্যদিকে একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে পাকিস্তানের উত্তরাঞ্চলের মীরপুরে তাঁকে নির্বাচনী প্রচারণায় সক্রিয় দেখা যায়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ে একজন বিচারক সেই আবেদন নাকচ করে দেন। ম্যানচেস্টারের রাশহোলম এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী রুখসার আহমেদের সেখানে একটি রেস্তোরাঁও রয়েছে।

পুলিশের কাছে অন্তত দুজন নারী অভিযোগ করেছেন, ১৯৯০-এর দশকে তারা শিশু থাকা অবস্থায় রুখসার আহমেদ তাদের যৌন নির্যাতন করেন। পাশাপাশি একটি গ্রুমিং চক্রের মাধ্যমে তাদের পাচারের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তারা। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা প্রথম জানতে পারেন, রুখসার আহমেদ পাকিস্তানের রাজনীতির সঙ্গে যুক্ত। আগামী ছয় সপ্তাহের মধ্যে তাঁকে আবারও জামিনের শর্ত অনুযায়ী হাজির হতে হবে। হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কিংবা প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হতে পারে।

এ ঘটনায় যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে পিএমএল-এনের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, তিনি অন্তত দুই দশক ধরে রুখসার আহমেদকে চেনেন। তবে তাঁর বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ রয়েছে—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রুখসার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে রচডেলের গ্রুমিং গ্যাংয়ের মূল হোতা শাবির আহমেদকে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফেরত পাঠানোর অনুরোধ ইসলামাবাদ প্রত্যাখ্যান করেছিল। এর মধ্যেই ম্যানচেস্টারের পাকিস্তানি কমিউনিটিতে প্রভাবশালী হিসেবে পরিচিত রুখসার আহমেদের গ্রেপ্তারের তথ্য প্রকাশ্যে আসায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ব্রিটেনে শিশু যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে পাকিস্তানের সাবেক মন্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬