ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনিসের পর টরন্টো মাতাতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৫২১ বার পড়া হয়েছে

আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি নতুন একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রতিষ্ঠানও সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছে। এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ও পুরস্কারজয়ী সিনেমার পাশাপাশি প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিসের গোল্ডেন লায়নের প্রতিযোগিতায় থাকা ‘ওমেন আননোন’, ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমাও রয়েছে উৎসবের তালিকায়।

এর আগে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়েছে। এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেওয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সিনেমাটিকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। ইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর মানসিক আতঙ্ককে ঘিরে।

সিনেমাটিতে আজমেরী হক বাঁধন ছাড়াও অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব টরন্টোতে বাংলাদেশের এই সিনেমার প্রদর্শনী দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ভেনিসের পর টরন্টো মাতাতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আপডেট সময় : ০২:১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬