ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়াকে ৬৯ রানে গুটিয়ে বাংলাদেশের এইচপির বড় জয়

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৫২১ বার পড়া হয়েছে

মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে অলআউট করে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এইচপি দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। জাওয়াদ আবরারের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে স্বাগতিকরা। ১৮ বলে ২৮ রান করেন তিনি। তবে এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলকে সামাল দেন আবদুল গাফফার সাকলাইন ও অধিনায়ক এস এম মেহেরব হোসেন।

সাকলাইন করেন ২৬ বলে ৩২ রান। আর শেষ দিকে অধিনায়ক মেহেরবের আগ্রাসী ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। ২২ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে তিন উইকেট নেন বিজয় উনি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করেন আবু হায়দার রনি।

এরপর দ্রুত আরও উইকেট হারাতে থাকে সফরকারীরা। তিন নম্বরে নেমে আহমেদ আকীল ওয়াহিদ ২৫ বলে ২৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যায় মালয়েশিয়া। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৪২ রান।

শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় মালয়েশিয়া। ফলে ৮৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এইচপি। বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ও মোহাম্মদ রুবেল হাসান নেন দুটি করে উইকেট। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ এইচপির সামনে এখন সিরিজ জয়ের সুযোগ।

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১০ আগস্ট একই মাঠে শুরু হবে দুপুর ২টায়। এরপর মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচগুলো হবে ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

মালয়েশিয়াকে ৬৯ রানে গুটিয়ে বাংলাদেশের এইচপির বড় জয়

আপডেট সময় : ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬