খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

- আপডেট সময় : ০৮:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৫২১ বার পড়া হয়েছে
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন।





























