ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অপুর সঙ্গে কে এই তরুণ ?

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের কয়েকটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেপালের পাহাড়ি ও মনোরম পরিবেশে তোলা এসব ছবিতে তার সঙ্গে দেখা গেছে এক তরুণ অভিনেতাকে। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল—অপুর সঙ্গে থাকা এই তরুণ অভিনেতা কে?

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত সফরে নয়, নতুন সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। তার সঙ্গে ছবিতে থাকা তরুণ অভিনেতার নাম মুর্তজা পলাশ। ‘শিকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। কয়েক দিন ধরে নেপালের পর্যটননগরী পোখারায় চলছে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার শুটিং। পাহাড়, মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থানে সিনেমাটির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হচ্ছে। শুটিংয়ের ফাঁকে তোলা কিছু ছবিই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটি বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে। অপু বিশ্বাসের পাশাপাশি এতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত এবং ‘জিল্লু’খ্যাত শ্যাম ভট্টাচার্য। সিনেমার গল্পের প্রয়োজনেই নেপালের বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে দৃশ্যধারণ করা হচ্ছে। বিশেষ করে পোখারার পাহাড়ি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সিনেমাটির গল্পে ভিন্ন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘শিকার’ নিয়ে আশাবাদী অপু বিশ্বাসও। সিনেমাটির গল্প পছন্দ হওয়ায় প্রস্তাব পাওয়ার পরই অভিনয়ে সম্মতি জানান তিনি। নতুন অভিনেতা মুর্তজা পলাশের অভিষেকের বিষয়টিও তাকে সিনেমাটির প্রতি আগ্রহী করেছে বলে জানান এই অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি নেপালের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছেন অপু। তার সঙ্গে মুর্তজা পলাশের ছবি ছড়িয়ে পড়ায় ‘শিকার’ সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

অপুর সঙ্গে কে এই তরুণ ?

আপডেট সময় : ০৯:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬