ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৫১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বাউবির শৃঙ্খলা কমিটির ৫৫তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শৃঙ্খলা কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে অভিযুক্ত ৪০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। সভায় পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে কমিটির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার গুণগত মান বজায় রাখা, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সব ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাউবি কর্তৃপক্ষ। শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে মানসম্মত ও গ্রহণযোগ্য উচ্চশিক্ষা নিশ্চিত করা সম্ভব বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬