ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার দক্ষিণ আমেরিকায় নারী বিশ্বকাপ, আয়োজক ব্রাজিল

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৫২০ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় বসতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপের আসর। ২০২৭ সালের নারী বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। ৩২ দলের এই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করেছে ফিফা।

বিশ্বকাপের শুরু ও শেষ হবে একই ভেন্যুতে—রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। আগামী ২৪ জুন স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে লাতিন আমেরিকায় অনুষ্ঠিতব্য প্রথম নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জুলাই, একই স্টেডিয়ামে।

ব্রাজিলের ফুটবল ইতিহাসে মারাকানা স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে রয়েছে বেদনাদায়ক স্মৃতি। ১৯৫০ সালের পুরুষ বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই উরুগুয়ের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ব্রাজিল।

২০২৭ সালের নারী বিশ্বকাপের ম্যাচ হবে ব্রাজিলের আটটি শহরে। শহরগুলো হলো—ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে, সালভাদর, বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো ও সাও পাওলো। প্রতিটি শহরে গ্রুপ পর্বের অন্তত সাতটি ম্যাচ এবং কমপক্ষে একটি নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে।

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদরে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ম্যাচ। কোয়ার্টার ফাইনাল হবে বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো ও সাও পাওলোতে। আর সেমিফাইনালের ভেন্যু হিসেবে থাকছে সাও পাওলো ও রিও ডি জেনিরো। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে।

এদিকে, নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। তবে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র, যারা চারবার শিরোপা জিতেছে। অন্যদিকে এখন পর্যন্ত অনুষ্ঠিত নয়টি আসরে একবারও শিরোপা জিততে পারেনি স্বাগতিক ব্রাজিলের মেয়েরা। পুরুষদের ফুটবলে অবশ্য ব্রাজিল সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়ের রেকর্ডের মালিক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

প্রথমবার দক্ষিণ আমেরিকায় নারী বিশ্বকাপ, আয়োজক ব্রাজিল

আপডেট সময় : ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬