ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ১, আহত ১

মোঃ জসিম হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিষ্ঠিত:
  • আপডেট সময় : ১২:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৫১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে হাবিব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিব যশোর কোতোয়ালি থানার আরাপপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। আহত সুমনও একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাদুরগাছা গ্রামে দুই ব্যক্তিকে গরু চোর সন্দেহে স্থানীয় জনতা আটক করেন। পরে তাদের ওপর গণপিটুনি দেওয়া হয়। এতে হাবিব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর ব্যক্তি সুমনও গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত ব্যক্তির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে আটক দুই ব্যক্তি সত্যিই গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চুরি ঠেকাতে গিয়ে উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নেন। তবে কোনো ব্যক্তিকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া আইনসঙ্গত নয় বলে মনে করছেন স্থানীয়রা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ১, আহত ১

আপডেট সময় : ১২:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬