ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬ হলেন মিসবাহ আরশাদ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৫১৪ বার পড়া হয়েছে

ফিলিপাইনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’-এর মুকুট জিতেছেন মিসবাহ আরশাদ। এর মধ্য দিয়ে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন মিসবাহকে অফিসিয়াল স্যাশ পরিয়ে দেন। আর তার পূর্বসূরি রোমা রিয়াজ নতুন বিজয়ীর মাথায় পরিয়ে দেন বিজয়ের মুকুট। মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বিচারকদের নজর কাড়েন।

বিচারক ও ফিলিপিনো সংগীতশিল্পী-অভিনেতা বেইলি মে তাকে প্রশ্ন করেন—তার ১০ বছর বয়সি এবং ৮০ বছর বয়সি রূপ যদি একই কক্ষে মুখোমুখি হয়, তাহলে কার প্রশ্নের উত্তর দেওয়া বেশি কঠিন হবে? মিসবাহর উত্তর ছিল—১০ বছর বয়সি নিজের রূপের প্রশ্নই বেশি কঠিন হবে। কারণ ছোটবেলার সেই মিসবাহ জানতে চাইবে, বড় হয়ে তার জীবন কেমন কেটেছে।

তিনি বলেন, শৈশবের নিজের কাছে তিনি বলবেন—জীবনে বহুবার ব্যর্থ হলেও তিনি নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন। তার মতে, জীবনের এই চক্র শুধু মেনে নেওয়ার নয়, উপভোগ করারও। মিসবাহর আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৩ সালে জাপানে ‘মিস ইন্টারন্যাশনাল’ এবং ২০২৪ সালে পোল্যান্ডে ‘মিস সুপ্রান্যাশনাল’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

নিজের দীর্ঘ পথচলা নিয়ে মিসবাহ বলেন, ব্যর্থতা দিয়ে সাফল্য নির্ধারণ করা যায় না। আশা ধরে রাখা এবং প্রতিটি পদক্ষেপে নিজেকে উন্নত করাই মূল বিষয়। এবার পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মিসবাহ আরশাদ।

২০২৩ সালে যাত্রা শুরু করে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি। প্রথম বছর পাকিস্তানের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েছিলেন এরিকা রবিন। এরপর নূর জারমিনা ও রোমা রিয়াজ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। এবার সেই ধারাবাহিকতায় পাকিস্তানের নতুন প্রতিনিধি হিসেবে মিস ইউনিভার্সের মঞ্চে দেখা যাবে মিসবাহ আরশাদকে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬ হলেন মিসবাহ আরশাদ

আপডেট সময় : ০১:৫৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬