ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৫১২ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন জহির উদ্দিন স্বপন।

রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নিজের যোগদানপত্র তুলে দেন সদ্য সাবেক এই তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বিষয়টি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসসহ একাধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

এর আগে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টা পদে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

একই সময়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেন এবং পদত্যাগ কার্যকর হয়। ফলে মন্ত্রিত্বের দায়িত্ব থেকে সরে গিয়ে নতুন রাজনৈতিক দায়িত্বে যুক্ত হলেন জহির উদ্দিন স্বপন। জহির উদ্দিন স্বপন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান জহির উদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববারই তিনি রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

আপডেট সময় : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬