ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৫১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এক অভিনন্দন বার্তায় তিনি নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে শুভকামনা জানানোর পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন।

অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ প্রতিবেশী দেশ। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা এবং গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সহযোগিতা ও সমর্থন করে এসেছে। চীনের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও চীন নিজ নিজ আধুনিকায়নের পথে একসঙ্গে এগিয়ে যাচ্ছে। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন পরীক্ষায় আরও শক্তিশালী হয়েছে।

শি জিনপিং বলেন, তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ বৃদ্ধি, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

তিনি বলেন, নতুন যুগে চীন ও বাংলাদেশের অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার প্রচেষ্টা আরও গভীর হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে অভিনন্দন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বার্তা দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও জোরদারের আগ্রহেরই প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের শুভেচ্ছা বার্তা

আপডেট সময় : ০৭:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬