ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোঃ সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৫৩৮ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে নিষিদ্ধ চায়না দুয়াড়ি ও কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

অভিযানে কুল্লিয়া বাজার এলাকায় অপূর্ব রায়ের বাড়ি ও দোকান থেকে ১৩৫ পিস চায়না দুয়াড়ি জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ১০ হাজার মিটার। এ সময় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে বুরাইল বিলেও অভিযান পরিচালনা করা হয়। সব মিলিয়ে অভিযানে আনুমানিক ১২ হাজার মিটার চায়না দুয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

পরে জব্দ করা নিষিদ্ধ জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনস্বার্থে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

মাগুরায় ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ১২:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬