ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ সেপ্টেম্বরের পর বদলাতে পারে ভিসা নিয়ম, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করল হার্ভার্ড

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৫১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তনের আভাস, ১৫ সেপ্টেম্বরের আগে ফিরতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরামর্শ হার্ভার্ডের। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে সম্ভাব্য বড় পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের জরুরি পরামর্শ দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এফ-১ ও জে-১ ক্যাটাগরির ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরামর্শ দিয়েছে। প্রস্তাবিত নতুন নীতিটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ঘোষণা করেছে। নীতিটি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

বর্তমানে এফ-১ শিক্ষার্থীরা সাধারণত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা ডিএস ব্যবস্থার আওতায় শিক্ষা কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। প্রস্তাবিত নিয়মে এই ব্যবস্থা পরিবর্তন করে নির্দিষ্ট মেয়াদের অবস্থানের নিয়ম চালুর পরিকল্পনা করা হয়েছে। নতুন বিধিমালা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের ফর্ম আই-৯৪-এ নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে দেওয়া হতে পারে। ফলে ওই নির্ধারিত সময়ের পর দেশটিতে বৈধভাবে অবস্থান করতে হলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

হার্ভার্ডের পরামর্শের মূল কারণ হলো—১৫ সেপ্টেম্বরের পর বিদেশ ভ্রমণ করে যুক্তরাষ্ট্রে ফেরার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নতুন নিয়মের আওতায় পড়তে পারেন। এতে তাদের পুনঃপ্রবেশ ও বৈধ অবস্থান নিয়ে অতিরিক্ত জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এবং বৈধ ভিসা স্ট্যাটাস বজায় রাখা শিক্ষার্থীদের জন্য কিছু অন্তর্বর্তীকালীন সুবিধা থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য ভ্রমণ জটিলতা এড়াতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রে ফেরার পরামর্শ দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত নীতিটি চূড়ান্তভাবে কীভাবে কার্যকর হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত ও চূড়ান্ত বিধিমালার ওপর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

১৫ সেপ্টেম্বরের পর বদলাতে পারে ভিসা নিয়ম, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করল হার্ভার্ড

আপডেট সময় : ০৭:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬