ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৫০৮ বার পড়া হয়েছে

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচির কার্যকারিতা যাচাইয়ে দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ নিয়ে আয়োজিত বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

বৈঠকে শিক্ষা সহায়তা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মেয়েদের জন্য পূর্বে চালু থাকা সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন নিয়েও আলোচনা হয়।

আলোচনায় উঠে আসে, ওই কর্মসূচি মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিয়ে নিরুৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রেখেছিল। এর পরিপ্রেক্ষিতে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং কর্মসূচির সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেন। এদিকে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬