ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা, থাকছে ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্ট

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৫১০ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ ব্যবস্থায় ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট এবং ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড ব্যবহার করা হবে।

এ লক্ষ্যে দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব কর্মকর্তা-কর্মচারীকে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায় নিবন্ধনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নতুন ব্যবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডে হাজিরার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে।

সরকার মনে করছে, ডিজিটাল এ ব্যবস্থার ফলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি কর্মস্থলে নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ এবং হাজিরা-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা, থাকছে ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্ট

আপডেট সময় : ০২:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬