ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৫৩২ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এই যানজট ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনে জরুরি সংস্কারকাজ চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্রিজের একটি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।

এর ফলে ধীরে ধীরে ওই এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে যানজট আষাড়িয়ারচর থেকে নারায়ণগঞ্জ ছাড়িয়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। শনিবার সকালে এক লেন দিয়ে অতিরিক্ত যানবাহন পার হওয়ার চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিশেষ করে বিদেশগামী যাত্রীরা পড়েন বিপাকে।

আরও পড়ুন,

স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া জানান, শুক্রবার মধ্যরাত থেকে তারা যানজটে আটকে আছেন। দীর্ঘ সময় একই জায়গায় আটকে থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে তিনি যানজটে আটকে আছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় জানান, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের অন্যতম প্রধান কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কার। একটি লেন বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় জরুরি সংস্কারকাজের কারণে যানবাহন পর্যায়ক্রমে এক লেন দিয়ে চলাচল করছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তবে সংস্কারকাজ দ্রুত শেষ করে মহাসড়কের উভয় লেনে যান চলাচল স্বাভাবিক করা না গেলে যানজট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ১১:১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬