ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে

প্রচণ্ড গরমে ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায় পানি ও প্রয়োজনীয় ইলেকট্রোলাইট। এতে দেখা দিতে পারে পানিশূন্যতা, দুর্বলতা ও অস্বস্তি। তাপমাত্রা আরও বেড়ে গেলে ব্যাহত হতে পারে শরীরের স্বাভাবিক কুলিং সিস্টেমও। তাই এই সময়ে শুধু পর্যাপ্ত পানি পান নয়, খাবারের তালিকায়ও আনতে হবে কিছু পরিবর্তন।

তীব্র গরমে শরীরকে সুস্থ, সতেজ ও ঠান্ডা রাখতে সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, এ সময়ে পানিসমৃদ্ধ ফল ও সবজি এবং প্রাকৃতিক ইলেকট্রোলাইটসমৃদ্ধ পানীয় বেশি উপকারী। গরমে শরীর ঠান্ডা রাখতে প্রথমেই রাখতে পারেন তরমুজ। এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকায় শরীরের পানিশূন্যতা কমাতে সহায়তা করে। রয়েছে ভিটামিন সি ও লাইকোপেনও।

এরপরই আসতে পারে শসা। এতে পানির পরিমাণ প্রায় ৯৫ শতাংশ। শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি শসায় থাকা ফাইবার হজমে সহায়তা করে। ডাবের পানি হতে পারে প্রাকৃতিক ইলেকট্রোলাইটের ভালো উৎস। এতে থাকা পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম ঘামের মাধ্যমে কমে যাওয়া কিছু খনিজের ঘাটতি পূরণে সহায়তা করতে পারে।

গরমে কাঁচা আমের আমপোড়া শরবত, কমলা ও জাম্বুরার মতো টক ফলও খেতে পারেন। এসব খাবার শরীরকে সতেজ রাখতে সহায়ক। এ ছাড়া টক দই, লাচ্ছি ও বাটারমিল্ক হজমে সহায়তা করতে পারে এবং গরমে স্বস্তি দিতে পারে। শরীর ঠান্ডা রাখতে খাবারের তালিকায় রাখা যায় পুদিনা পাতাও। আর লাউ, ঝিঙে, পটল, চিচিঙ্গা, করলা, পালংশাক ও পুঁইশাকের মতো পানিসমৃদ্ধ সবজিও হতে পারে ভালো পছন্দ।

গরমে তোকমাদানা পানিতে ভিজিয়ে, লেবুর শরবত কিংবা ছাতুর শরবতও খাওয়া যেতে পারে। পান্তাভাতও অনেকের খাদ্যতালিকায় স্বস্তিদায়ক বিকল্প হতে পারে। তবে কিছু খাবার এড়িয়ে চলাও জরুরি। অতিরিক্ত লাল মাংস, ভাজাপোড়া ও বেশি মসলাযুক্ত খাবার কম খাওয়াই ভালো। একই সঙ্গে চা-কফির মতো ক্যাফেইনসমৃদ্ধ পানীয়ও অতিরিক্ত না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

অর্থাৎ, প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত পানি ও তরল গ্রহণের পাশাপাশি তরমুজ, শসা, ডাব, টক ফল, দই ও পানিসমৃদ্ধ সবজি রাখতে পারেন খাবারের তালিকায়। তবে অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, বিভ্রান্তি বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে শুধু খাবার-পানীয়ের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যেসব খাবার

আপডেট সময় : ১০:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬