ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় সিএনজি চালকের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় এনসিপির মানববন্ধন

মোঃ সাহেব আলী, মাগুরা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২২ বার পড়া হয়েছে

ঢাকায় এক সিএনজিচালকের সঙ্গে তর্কবিতর্কের জেরে হামলার ঘটনার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ছাত্র শক্তি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাগুরা শহরের ভায়না মোড় গোলচত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার ২৫-৩০ জন অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মাগুরার মহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের শিবিরামপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার সিএনজিচালক মো. আলমগীর হোসেনের সঙ্গে এক নারীর বাগ্‌বিতণ্ডা এবং পরবর্তীতে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতেই তারা রাস্তায় নেমেছেন।

মানববন্ধনে মাগুরা জেলা ছাত্র শক্তির (এনসিপি) সদস্য সচিব নাহিয়ান খান নিহাজ বলেন, একজন শ্রমজীবী মানুষের ওপর এমন অন্যায় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচি চলাকালে ভায়না মোড় এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

ঢাকায় সিএনজি চালকের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় এনসিপির মানববন্ধন

আপডেট সময় : ১১:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬