মাগুরায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৯:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬৭ বার পড়া হয়েছে
মাগুরায় মহাবতার ভগবান শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালীর শ্রী শ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতদোয়া ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
আরও পড়ুন,
- জ্বালানি সংকটে মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ তারেক রহমানের
- সাবিনা ইয়াসমিনকে জন্মদিনে কনকচাঁপার আবেগঘন শুভেচ্ছা
- ৯ মিনিটে জোড়া গোল
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা প্রশাসনের কর্মকর্তা আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, মাগুরা কালীবাড়ির সাধারণ সম্পাদক ও জন্মাষ্টমী উদযাপন কমিটির সিনিয়র সদস্য মোহন রায়, মাগুরা জেলা মতুয়া মিশনের সভাপতি চারণ কবি গোরাচাঁদ সরকার, জন্মাষ্টমী উদযাপন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ এবং সাতদোয়া ন্যাংটা বাবার আশ্রমের সভাপতি লিপিকা দত্ত সত্যি।
আরও পড়ুন,
- লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির
- মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে বরযাত্রীদের সঙ্গে সংঘর্ষ, আহত ৫০
এ ছাড়া ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিন্ময়ানন্দ দাস বাবা মহারাজ চঞ্চল গোসাই এবং শ্রী শ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাধ্যক্ষ। অনুষ্ঠানে শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক নসুনেন্দু কুমার বিশ্বাস, সঞ্জয় কুমার সরকার, সদস্য সচিব সুমন বিশ্বাস, প্রভাষক নয়ন সাহা, বাঁধন বিশ্বাস শিমুল, সত্যেন্দ্রনাথ বিশ্বাস, দেবাশীষ মণ্ডল ও দেবু ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সহযোগিতা করেন সাধন কুমার ঘোষ (স্বাধীন) এবং অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস। জন্মাষ্টমী উদযাপন কমিটি, মাগুরার আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রা ও আলোচনা সভায় সনাতন ধর্মাবলম্বীদের বিপুল অংশগ্রহণ ছিল।













