ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে ভাতিজি-মেয়ে সাজিয়ে একাধিক বিয়ে, দম্পতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২২ বার পড়া হয়েছে

নিজের স্ত্রীকে কখনো ভাতিজি, আবার কখনো নিজের মেয়ে পরিচয় দিয়ে পাত্রপক্ষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। সোমবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেগঙ্গার এক ব্যক্তি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। এক ঘটকের মাধ্যমে এক তরুণীর সন্ধান পেয়ে ছবি দেখে তাকে পছন্দ করেন তিনি। প্রায় এক মাস আগে একটি মন্দিরে তাদের বিয়েও হয়।

বিয়ের সময় তরুণীকে ভাতিজি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এক ব্যক্তি। তিনিই কন্যা সম্প্রদান করেন এবং পাত্রপক্ষকে জানান, পরিবারে তাদের আর কেউ নেই। কিন্তু বিয়ের কিছুদিন পর নববধূর আচরণে সন্দেহ হয় স্বামীর। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, যিনি কন্যা সম্প্রদান করেছিলেন, তিনিই ওই তরুণীর প্রকৃত স্বামী। শুধু তাই নয়, ওই দম্পতির দুটি সন্তানও রয়েছে এবং তাদের ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা অভিযুক্ত দম্পতিকে ডেকে পাঠান। তবে তারা অভিযোগ অস্বীকার করেন। পরে ভুক্তভোগী স্বামী দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের তদন্তে নেমে পুলিশ ঘটনার সত্যতা পায়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেন, এর আগেও একই কৌশলে স্ত্রীকে কখনো ভাতিজি আবার কখনো মেয়ে সাজিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়েছেন তারা।

অভিযোগ রয়েছে, প্রতিবার বিয়ের পর নতুন বরের পরিবার থেকে মোটা অঙ্কের টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যেতেন তারা। লোকলজ্জার ভয়ে আগের অনেক ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ না করলেও এবার লিখিত অভিযোগের পর ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বারাসত মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

স্ত্রীকে ভাতিজি-মেয়ে সাজিয়ে একাধিক বিয়ে, দম্পতি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬