ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

জুলিয়া জাহান
  • আপডেট সময় : ১০:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, রিভলভার ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে কদমতলী ও দক্ষিণখান থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. মঞ্জুরুল ইসলাম, ইকবাল ওরফে কালু, আকলিমা আক্তার রুনিয়া এবং সোনিয়া ইয়াসমিন।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে কদমতলীর জিয়া সরণি রোডের ‘মেসার্স লাখি ক্রোকারিজ’ দোকানে বসে ব্যবসা করছিলেন মালিক মো. আসলাম খান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুলিতে আসলাম খানের মুখের ডান পাশ ও বাম হাতের কনুইতে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর স্থানীয়দের ধাওয়ায় মঞ্জুরুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। তার কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, ৯ রাউন্ড তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে মঞ্জুরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী থেকে ইকবাল ওরফে কালু এবং দক্ষিণখান থেকে আকলিমা আক্তার রুনিয়া ও সোনিয়া ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানান, আসলাম খান ও তার সহযোগীরা একটি জমি কিনেছিলেন। দীর্ঘদিন ওই জমি জলিল মণ্ডল নামে এক ব্যক্তির দখলে ছিল। মামলা শেষে আদালতের রায় পাওয়ার পর গত ১৭ আগস্ট ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে তারা জমির দখল বুঝে নেন। পুলিশের দাবি, জমি থেকে উচ্ছেদের ক্ষোভ থেকেই আসামিরা পরস্পরের যোগসাজশে ব্যবসায়ী আসলাম খানের ওপর হামলা চালান। ঘটনাটি তদন্ত করে হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ১০:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬