ঢাবির জগন্নাথ হল এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

- আপডেট সময় : ০১:১৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংলগ্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ভবন শেখ রাসেল টাওয়ারের এক বাসিন্দা জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তারা হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা বা কী উদ্দেশ্যে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

















