ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় বিএনপির ৮ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে

মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আনজুম হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদ বাবুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ কাজী মাজহারুল হক উৎপল এবং সাংগঠনিক সম্পাদক-২ মো. উজ্জ্বল হোসাইন।

৮ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি তারিকুল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে মাসুদ হাসান খান কিজিলকে ঘিরে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দারা কৃষকদের জন্য কৃষি কার্ডের কার্যকর সুবিধা নিশ্চিত করা, নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানো, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ হাসান খান কিজিল বলেন, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য। কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি। এ সময় রাস্তাঘাট সংস্কার, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ এবং নাগরিক সেবার উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা বলেন মাসুদ হাসান খান কিজিল। সভা শেষে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

মাগুরায় বিএনপির ৮ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬